চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
মোঃ ফারুক ইকবাল
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা।
জনাব মোঃ ফারুক ইকবাল, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা হিসেবে বিগত ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ অত্র ম্যাজিস্ট্রেসীতে যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩৩৪১। শিক্ষা জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া হতে এলএল.বি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা ঝিনাইদহ। ইতোপূর্বে তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর হিসাবে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ৮৬তম বিচার প্রশাসন সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ, ১১৬তম বিচার প্রশাসন সংক্রান্ত প্রশিক্ষণ, ৬৪ তম বিসিএস অফিসার্স মিলিটারী ওরিয়ান্টেশন (বিএমএ) কোর্স, ৫৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, ১১৩তম সার্ভে এন্ড সেটেলমেন্ট কোর্স এর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি চাকুরী চলাকালে National Judicial Academy, India-য় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।